রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো, কুশাখালীর ঝাউডগী গ্রামের মৃত হাফেজ নজির আহম্মদের পুত্র বাকী প্রকাশ বাইক্কা (৪০) ও একই গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের পুত্র আহম্মদ উল্যাহ শিপন (২৮)। এ ব্যাপারে রোববার সন্ধ্যায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এরআগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঝাউডগী গ্রামের মোসলেহ উদ্দিনের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মফিজ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য বাইক্কা ও শিপনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী কাটা রাইফেল, ২টি কার্তুজ, ১টি কাঠের বাট, ২টি দা উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃত বাইক্কা ও শিপনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১