বুধবার ১৮ই মার্চ, ২০২৬ ইং ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলীর নির্বাচনী গণসংযোগ

আকাশবার্তা ডেস্ক : 


একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতিও কমলনগর) সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী নির্বাচনী গণসংযোগ করেছেন। গণসংযোগের প্রথম দিন শনিবার (২৫আগষ্ট) তিনি রামগতি এবং কমলনগর উপজেলায় কয়েকজন প্রয়াত আওয়ামীলীগ নেতার কবর জেয়ারত করেন এবং অসুস্থ নেতাকর্মীদের খোঁজ নিতে তাদের বাড়িতে যান।

এ সময় তিনি সাবেক রামগতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা এম ওজি উল্লাহ মিয়ার কবর জেয়ারত করেন। তিনি কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস শহীদকে দেখতে তার বাড়িতে যান ও বিভিন্নস্থানে মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর জানতে চান।

গনসংযোগকালে রামগতির আলেকজান্ডার, জমিদারহাট, কমলনগরের চরলরেঞ্চ, করইতোলা, তোরাবগঞ্জ বাজারে শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ তার সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহবান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

আগামি কিছুদিনের মধ্যে তিনি রামগতি এবং কমলনগরের প্রতিটি হাটবাজারে যাবেন বলেও উপস্থিত সাধারণ মানুষ জানান।

গণসংযোগকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় এ নেতার সাথে সফর সঙ্গী ছিলেন, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এডভোকেট ড. বদরুল হাসান কচিঁ, দেলোয়ার হোসেন, সরদার ফারুক হোসেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ, রামগতি মহিলা আওয়ামী লীগের সভাপতি রোফেনিা আক্তার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সাংগঠনিক সম্পাদক মাকছুদুল করিম মামুন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক মির্জা আশরাফ জামান রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

ফরিদুন্নাহার লাইলী : কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। এরআগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন ২ বার এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামছুন নাহার হলের দু’বারের নির্বাচিত ভিপি এবং একজন সক্রিয় মুক্তিযোদ্ধা।

বিগত ২০০৮ সালে মহাজোট সরকার গঠন করলে ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি নির্বাচিত হয়ে রামগতি-কমলনগর আসনের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি উন্নয়নের পাশাপাশি এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান করেন। এখনো জনাব লাইলীকে রামগতি-কমলনগরের বেকার যুবক-যুবতীদের আশার প্রতীক বলে মনে করেন অনেকে।

লক্ষ্মীপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যাশায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ঘরোয়া পরিবেশ, বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভায় নিয়মিত সময় দিচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১