বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাসের দখলে মহাসড়ক, শিক্ষার্থীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের দখলে মহাসড়ক। এতে একদিকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগ, অপরদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। বুধবার চন্দ্রগঞ্জে মহাসড়ক দখল করে দীর্ঘক্ষণ বাস দাঁড়িয়ে কাউন্টারগুলো থেকে যাত্রী তুলতে দেখা যায়। এতে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রামগামী হিনো কোচ ইকোনো, শাহী, জোনাকী, ঢাকা এক্সপ্রেসসহ বিভিন্ন বাসের কাউন্টার বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশে। কাউন্টার থেকে যাত্রী তোলার জন্য সর্বোচ্চ ৩-৫ মিনিটের বেশি সময় লাগার কথা নয়, সেখানে প্রত্যেকটি কাউন্টারের সামনে ২০-৩০ মিনিট পর্যন্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে। একের পর এক এভাবে বাসগুলো দাঁড়িয়ে থাকায় সারাদিনই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ফলে শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অপরদিকে ঢাকা-চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ ঢাকার ভাড়া ৩৫০ টাকার স্থলে ৪৫০ টাকা হারে আদায় করা হচ্ছে। যা রীতিমত সড়কে নৈরাজ্য চলছে বলেই ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগিরা।

প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজল জানিয়েছেন, বিদ্যালয়ের সামনে বাসের কাউন্টারে দীর্ঘ সময় যাত্রীবাহী বাসগুলো দাঁড়িয়ে থাকার কারণে শিশু শিক্ষার্থীদের ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। এতে অভিভাবক এবং শিক্ষকরা দুশ্চিন্তায় থাকতে হচ্ছে সারাক্ষণ।

এ ব্যাপারে সদর উপজেলা ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগি সাধারণ মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০