সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাবনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক : 


পাবনায় সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের উদ্যোগে বুধবার (২৯ আগস্ট) দুপুরে ক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আব্দুল মালেক, কালের কন্ঠের জেলা প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের স্টাফ করেসপন্টেড সাজ্জাদুর রহমান সাজ্জাদ, লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক রফিকুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, যমুনা টিভির আনিস কবির, সাংবাদিক আজিজুল হক, আনোয়ারের রহমান বাবুল, হাবিবুর রহমান সবুজ, জহিরুল ইসলাম শিবলু প্রমুখ। মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

এদিকে সাংবাদিকদের সাথে একাত্মতা পোষন করে মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, ব্র্যাক প্রতিনিধি ফারুক হোসেন।

এসময় বক্তারা বলেন, বিগত দিনে সাগর-রুনিরসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হলে আজ আবার পাবনার সাংবাদিক সুবর্ণাু নদীকে প্রাণ হারাতে হত না। অবিলম্বে নদী হত্যার খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930