শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

‌বোরখা পরে হলে ছবি দেখলেন জনপ্রিয় নায়িকা!

 বিনোদন প্রতিবেদক :


নিজের অভিনীত ঈদের ছবি দেখতে বোরখা পরে হলে এলেন নায়িকা। দর্শকদের সঙ্গে মিশে সাধারণ দর্শকের সারিতে বসে দেখলেন ছবি। দর্শকরা বড় পর্দায় যার অভিনয় ও নাচ দেখে শীষ বাজাচ্ছিলেন সেই নায়িকাই যে তাদের সঙ্গে বসে ছবি ও তাদের আনন্দ উল্লাস উপভোগ করছেন তা জানলেন না কোন দর্শক। পুরো ছবি দেখে নায়িকা বের হয়ে এলেন। তিনি আর কেউ নন ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ক্যাপ্টেন খান’র নায়িকা শবনম বুবলী।

মঙ্গলবার (২৮ আগস্ট) টঙ্গীতে অবস্থিত চম্পাকলি সিনেমা হলে নিজের অভিনীত ‘ক্যাপ্টেন খান’ দেখলেন বুবলী। সেই সঙ্গে উপভোগ করলেন দর্শকদের একসঙ্গে ছবি দেখার আনন্দ।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি ঈদে প্রায় দুইশতাধিক হলে মুক্তি পেয়েছে। এতে বুবলীর নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান।

নিজের ছবি দেখা প্রসঙ্গে বুবলী বলেন,‘উৎসবে হলে গিয়ে ছবি দেখা মধ্যে অন্যরকম এক আনন্দ রয়েছে। গতকাল চম্পাকলিতে গিয়ে দর্শকদের সঙ্গে আমার ছবি দেখলাম। ছবিটির গানে ও বিভিন্ন ডায়ালগে দর্শকদের উচ্ছ্বাস আমাকেও উচ্ছ্বসিত করেছে। তাদের আনন্দ আমার আনন্দও বাড়িয়ে দিয়েছে।’

বুবলী আরও বলেন, সবসময় দর্শক সমাগম বেশি এমন হলে ছবি দেখে মজা পাই আমি। ক্যাপ্টেন খান অনেক আগেই দেখার ইচ্ছে ছিল কিন্তু ঈদের নানা ব্যস্ততার দরুন দেখা হয়নি।তবে হলে ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ কেমন তার খবর সবসময় নিয়েছি। যারা এখনও ছবিটি দেখেন নি তাদের প্রতি আহবান তারা যেন ছবিটি হলে গিয়ে দেখেন।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮