বুধবার ১৮ই মার্চ, ২০২৬ ইং ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ আগস্ট) দিনব্যাপী জেলা সদরের চন্দ্রগঞ্জ ও উত্তর জয়পুর ইউনিয়ন ঘুরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেটে উল্লেখিত স্লোগানগুলো হচ্ছে “জেগেছে জনতা বেঁধেছে জোট, আবার দেবে নৌকায় ভোট” এবং “থাকবো নাকো পিছিয়ে, নৌকায় ভোট দিয়ে যাব এগিয়ে”। এছাড়াও সরকারের অগ্রাধিকার ভিত্তিক মহাপ্রকল্প সমূহ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বলয়, সড়ক পরিবহন ও যোগাযোগ খাতের উন্নয়ন অগ্রযাত্রার কথা উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, সাবেক ছাত্রনেতা আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

এদিন সকালে সদর উপজেলার ভবানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষের অসুস্থ্য মাকে দেখতে যান আওয়ামী লীগ নেতা সাত্তার।

অধ্যক্ষ এম এ সাত্তার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১