সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন আ.লীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার

আকাশবার্তা ডেস্ক : 


ইসলামের মর্যাদা সমুন্নত রাখার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে উন্নত ও সুসজ্জিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের পাশাপাশি দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।

শুক্রবার (৩১ আগস্ট) জুমার নামাজের পর লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ হাজ্বী আনোয়ার উল্যাহ জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। পরে মসজিদের উন্নয়ন কাজের জন্য অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানসহ উপস্থিত মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লক্ষ্মীপুর শাখার অধ্যক্ষ বাবুল হোসেন খাঁন, দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন সুজন, হুমায়ুন কবির সোহাগ, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ভবানীগঞ্জ ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ঘুরে জনসাধারণের খোঁজখবর নেন এবং সরকারের উন্নয়ন অগ্রযাত্রা সংবলিত লিফলেট বিতরণ করেন অধ্যক্ষ এম এ সাত্তার।

তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930