বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তারা লোভে পড়েছিল, চলে গেছে : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহু ছাত্রনেতা চলে গেছে। কেউ বিএনপিতে, কেউ এখানে-সেখানে। তারা লোভে পড়েছিল, চলে গেছে। কিন্তু তারা আর কিছু দিয়ে যেতে পারেনি। যারা আদর্শ ধরে আছে, তারাই দেশকে দিতে পেরেছে।’

শুক্রবার (৩১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন তো আমার বয়স হয়ে গেছে। কাজেই তোমরাই হবে ভবিষ্যৎ। তোমরাই নেতৃত্ব দেবে। তোমাদেরকেই এই আদর্শের পতাকা সমুন্নত রেখে প্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘যদি নিজেকে আদর্শের নেতা হিসেবে গড়তে পারো তাহলে করতে পারবে। আর যদি সম্পদের লোভে গা ভাসিয়ে দাও, তাহলে হারিয়ে যাবে। বহু ছাত্রনেতারা লোভে পড়েছিল বলে তারা আর কিছু দিয়ে যেতে পারেনি। যারা আদর্শ ধরে আছে, তারাই দেশকে দিতে পেরেছে।’ ‘এখন তো আমার বয়স হয়ে গেছে। কাজেই তোমরাই হবে ভবিষ্যৎ, তোমরাই নেতৃত্ব দেবে’।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শুধু পাওয়ার মধ্য দিয়েই কিন্তু তৃপ্তি আসে না। কারণ পেতে থাকলে পাওয়ার আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না। মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, মানুষের জন্য কতটুকু করতে পারলাম, মানুষকে কি দিতে পারলাম রাজনৈতিক নেতা হিসেবে সেই চিন্তাটাই থাকতে হবে। জাতির পিতার সেই আদর্শ নিয়েই রাজনীতি করতে হবে। কারণ ছাত্রলীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও অধিকার অর্জনের প্রত্যেকটি আন্দোলনে যদি শহীদের তালিকা দেখি সেখানে ছাত্রলীগের শহীদের সংখ্যাটাই সব থেকে বেশি হবে।’

ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘লেখাপড়া শিখতে হবে। সব থেকে বড় সম্পদ শিক্ষা, ধন-সম্পদ চিরদিন থাকে না। অনেকে অনেক সম্পদ বানিয়ে খুব গর্ব করে কিন্তু চিরদিন তা ধরে রাখতে পারে না। কিন্তু শিক্ষা এমন একটা সম্পদ; যে সম্পদ কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না। জাতির পিতার আদর্শের পথ অনুসরণ করেই বাংলাদেশকে আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে পেরেছি। জাতির পিতার সেই আদর্শ মেনে চলেছি বলেই সেটা করা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যে মহীয়সী নারী জীবন দিয়ে গেছেন, তিনি আমার মা। আর আমার বাবা, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই সারাজীবন সংগ্রাম করে গেছেন। তারা জীবন দিয়ে গেছেন। কিন্তু তার আদর্শের তো মৃত্যু নাই, সেই আদর্শ নিয়েই আমরা চলছি। সে আদর্শ নিয়েই এই দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

শিক্ষার্থীদের সাম্প্রতিক সড়ক আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট ছোট্ট ছাত্রদের ঘাড়ে পা রেখে অনেকে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, এদের অনেকে নাকি আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। কিন্তু দেশের স্বার্থে কোনো ছাড় নেই। আমার বাবা, আমার মায়ের কাছ থেকে শিখেছি, নীতির প্রশ্নে আপোস নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১