মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আজ পরীক্ষামূলক সম্প্রচার হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

বাসস  :


আজ থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হচ্ছে। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের খেলা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে স্যাটেলাইটটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে।

এ উপলক্ষে বিএস-১-এর তদারকি সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, তারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত।

এই সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করব।’

স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেওয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বিএস-১-এর কার্যক্রম অবলোকন করব।’

স্থানীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিসিএসসিএল’র প্রকৌশলীরা তাদের সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের ব্যাপারে কাজ করছেন।’

চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সংযোগের জন্য তাতে অন্যান্য স্যাটেলাইট থেকে কিছু যন্ত্রপাতি স্থাপন করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘এই স্যাটেলাইটের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থমাস অ্যালিনিয়া স্পেস এখনো বিসিএসসিএল-এর কাছে দুটি গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেনি। এই দুই গ্রাউন্ড স্টেশনের প্রাথমিকটি গাজীপুরে এবং মাধ্যমিকটি রাঙ্গামাটিতে অবস্থিত।’

চলতি বছরের ১১ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেস এক্সের লঞ্চিং প্যাড থেকে। পরবর্তী সময়ে এটি সফলভাবে কক্ষপথে নিজস্ব অবস্থানে স্থাপিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১