সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শেখ হাসিনা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না

বাসস :


ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার বলেছেন, আজীবন যেই অসাম্প্রদায়িক রাজনীতি ও চেতনার মধ্যদিয়ে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন। তিনি কখনই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না।

বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার আরো বলেন, একটিবার হলেও ভেবে দেখুন, যে দলটি নেতৃত্ব দিয়ে এদেশটিকে প্রতিষ্ঠা করেছে, সেই দলের নেতা বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি আদর্শিক সুন্দর সমাজ বিনির্মাণে যার যার অবস্থান থেকে কাজ করি।

স্বাধীনতা পরবর্তী সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশের স্বাধীনতার সূর্য ম্লান হয়ে যায়। আমরা দেখি, তারপর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল তারা এদেশটিকে পিছনে টেনে নিয়ে গেছে। তারাই সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প এদেশে ছড়িয়ে দিয়েছিল। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে তারা ধর্মবর্ণ নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের অধিকার পদদলিত করেছিল। এরপর ১৯৯৬ সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ শুরু করে। কিন্তু ২০০১ সালে সেটি আবারো বাধাগ্রস্ত হয়। বর্তমানে আপনারা দেখছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এ ধারা অব্যাহত রাখি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, সহ-সভাপতি বিজন বর্ধন, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন নাথ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি শিমুল সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রহল্লাদ সাহা রবি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930