সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক শহীদুল আলমের জানাজায় হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন জেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মো. শহীদুল আলমের নামাজে জানাজা শুক্রবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-অভিভাবকসহ হাজারো মানুষ অংশ নেয়।

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার জোবায়েদ আলী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ছাবির আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মহিনউদ্দিন বুলু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানাজা শেষে মরহুম শহীদুল আলমের মরদেহ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পদিপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এরআগে বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জীবদ্দশায় তিনি ৪১ বছর প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রথমে সহকারী প্রধান শিক্ষক এবং পরে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930