শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আগামী নির্বাচনে আ.লীগ দাপটের সঙ্গেই জিতবে : অর্থমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগই জিতবে। আমি মনে করি, দাপটের সঙ্গেই জিতবে এবং সরকার গঠন করবে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যান্সার এন্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

এসময় অর্থমন্ত্রী বলেন বর্তমান সরকার ৯৫ ভাগ সফল বলেও এসময় মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ রয়েছে। কোনো সন্ত্রাসী কর্মকান্ড নেই। তবে কেউ নাশকতা বা সন্ত্রাসী কর্মকান্ড করতে চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

আয়াত এডুকেশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও বোস্টনের সিমন্স কলেজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্যান্সার রোগীদের জন্য প্রশমন সেবা (পেলিয়েটিভ কেয়ার) খুবই ভালো। যদিও আমাদের দেশে তা একেবারেই নতুন। এবিষয়ে এখানে সেমিনারের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। আমি সরকারকে এ বিষয়ে বলবো এবং আমাদের এখানে যাতে এটা চালু করা যায় সে চেষ্টা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হাভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান ও প্রধান পৃষ্টপোষক নুসরাত আমান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক।

এই সেমিনারের পাশাপাশি হাভার্ড ইউনির্ভাসিটির হাভার্ড মেডিকেল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যান্সার রোগী দেখেন এবং কয়েকটি অপারেশন করেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১