শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চুল পড়া দূর করে গোলাপজল

লাইফস্টাইল ডেস্ক :

শুষ্ক ও রুক্ষ চুলে জৌলুস ফিরিয়ে আনতে সাহায্য করে গোলাপজল। পাশাপাশি খুশকি দূর করে ও চুলের গোড়া মজবুত করে এই প্রাকৃতিক উপাদান। চুলচর্চায় নিয়মিত ব্যবহার করতে পারেন গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে মাথার তালুতে সরাসরি ঘষে লাগাতে পারেন। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে হেয়ার প্যাকও তৈরি করে নিতে পারেন।

জেনে নিন চুলচর্চায় কীভাবে ব্যবহার করবেন গোলাপজল :

অ্যালোভেরা জেল ও গোলাপজল
গোলাপজল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা।

মধু ও গোলাপজল
গোলাপজলের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক কন্ডিশনার। এটি চুলে ৪০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গোলাপজল ও ভিটামিন-ই
২-৩টি ভিটামিন-ই ক্যাপসুল থেকে তেল নিয়ে ৪-৫ ফোঁটা গোলাপজলের সঙ্গে মেশান। মিশ্রণটি মাথার তালুতে ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে দূর হবে খুশকি।

গোলাপজল ও গ্রিন টি
চুলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার পর গোলাপজল ও গ্রিন টি এর মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। চুলের বৃদ্ধি বাড়াবে এটি।

লবণ ও গোলাপজল
১ টেবিল চামচ লবণের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। সপ্তাহে দুইবার এটি মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। চুল পড়া বন্ধ হবে।

গোলাপজল ও গ্লিসারিন
১ চা চামচ গ্লিসারিনের সঙ্গে ৪-৫ ফোঁটা গোলাপজল মেশান। মিশ্রণটি পানির সঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।

গোলাপজল ও মুলতানি মাটি
২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই হেয়ার প্যাক চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করবে।

ক্যাস্টর অয়েল ও গোলাপজল
১ চা চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৪ ফোঁটা গোলাপজল মিশিয়ে মাথার ত্বকে লাগান। একঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০