সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আমি নিশ্চিত এবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে : এরশাদ

আকাশবার্তা ডেস্ক : 


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। ‘তথ্যপ্রযুক্তি নির্ভর প্রচারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। আমি নিশ্চিত এবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। এ জন্য তথ্যপ্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রামে-গঞ্জে, দেশের সর্বত্র আমাদের উন্নয়ন ছড়িয়ে দিতে হবে।’

মঙ্গলবার (১৮সেপ্টেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় জাপার নির্বাচনী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দুই দিনব্যাপী এই আয়োজনে জাপার ডিজিটাল ক্যাম্পেইন নিয়ে আলোচনার কথা রয়েছে।

এরশাদ বলেন, বিএনপি-আওয়ামী তার মামলা ঝুলিয়ে রেখে এক দিনের জন্য শান্তি দেয়নি। তারা কেউ তাকে বিশ্বাস করে না। ‘জীবনে এক দিনও শান্তি ছিল না, এখনো মামলা ঝুলে আছে। বিএনপি ক্ষমতায় এসে পাঁচ হাজার মামলা উইথড্র (প্রত্যাহার) করেছে, পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ছয় হাজার মামলা উইথড্র করে। বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের হাজার হাজার মামলা তুলে নেয়া হয়েছে।’

কিন্তু আমার বিরুদ্ধে কোনো মামলা কেউ প্রত্যাহার করেনি, এমনকি একটা মামলাও শেষ হয়নি বলে জানান বর্তমান জোট সরকারের শরিক দলের চেয়ারম্যান। তিনি বলেন, ‘কেন হয়নি জানেন? তারা আমাকে বিশ্বাস করে না। তারা জাতীয় পার্টির জনপ্রিয়তাকে ভয় পায়।’

এরশাদ ঘোষণা করেন, এবার কোনো দল বা জোটের সঙ্গে যুক্ত হয়ে নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা এককভাবে নির্বাচন করবে।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’ ক্ষমতার পালাবদলের দীর্ঘ ২৭ বছর পার হলেও জনগণ এখনো জাতীয় পার্টিকে মনে রেখেছে বলে মন্তব্য করেন জাপা প্রধান।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘মানুষ জাতীয় পার্টির সঙ্গে আছে। কারণ আমাদের হাতে কোনো রক্তের দাগ নেই। আমরা ক্ষমতায় থেকে লুটপাট করিনি। দুর্নীতি করিনি। আমরা মানুষের কল্যাণে কাজ করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ দূত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল ভোটকেন্দ্র দখল করতে বা ভোট চুরি করতে আসে তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এরশাদ বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে কমিটি গঠনের ব্যবস্থা করা হচ্ছে। ভোটকেন্দ্রে জোর করে যেন কেউ ভোট দিতে না পারে সে জন্য আমাদের সুগঠিত বলিষ্ঠ কমিটি থাকবে।

এএইচ/আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930