শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ড. কামাল তখনও ঘুমে!

আকাশবার্তা ডেস্ক : 


প্রায় অর্ধশত ক্যামেরা আর সাংবাদিক যথাসময়ে উপস্থিত। অপেক্ষা ঐক্য প্রক্রিয়ার আহ্বায়কের জন্য। কিন্তু তিনি আসলেন না। বুধবার বিকাল ৩টার কর্মসূচী ৩টা ৩৭ মিনিট তখনো ড. কামাল হোসেন ঘুমে! এক ঘন্টা চেষ্টা করেও তাকে ঘুম থেকে উঠাতে ব্যর্থ হয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩৭ মিনিটে মতিঝিল শাপলা চত্বর এরিয়ায় ড. কামালের অনুপস্থিতে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এমন তথ্য জানান গণফোরাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ।

তিনি বলেন, গতকাল রাত দুইটায়ও ড. কামাল হোসেন পোগ্রাম করেছেন। রাতে তিনি ঘুমাতে পারেননি। সকালেও পোগ্রাম করেছেন। দুপুরের পর তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন। আমি তাঁর শয্যাপাশে গিয়ে এক ঘন্টা অপেক্ষা করেছি। তাকে (ড.কামাল হোসেন) ঘুম থেকে জাগানোর সাহস পাইনি। তাই অপেক্ষার পর আমি চলে এসেছি।

সাঈদুর রহমান আরও বলেন, কার্যকর গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর শনিবার বিকেলে ৩ টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ড. কামাল হোসেন ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্যর ডাক দেননি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঐক্যর ডাক দেননি। তিনি ঐক্যর ডাক দিয়েছেন ভোটাধিকার নিশ্চিত করার জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।

এর আগে, ৩ টা ৩৭ মিনিটে মতিঝিল শাপকা চত্তর থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে ৩ টা ৪১ মিনিটে মতিঝিল বিআরটিসি কাউন্টারে এসে শেষ হয়। ৫ মিনিটেই এ কর্মসূচী শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম মেম্বার মোকাব্বির খান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ.ও.ম শফিকুল্লাহ প্রমুখ।

লিফলেটের তথ্যমতে, আগামী ২২ সেপ্টেম্বরের সমাবেশের সভাপতিত্ব করবেন-জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন, প্রধান বক্তা থাকবেন সাবেক রাষ্ট্রপতি যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০