শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদিআরবে পরিবার নিয়ে প্রবাসীরা বিপাকে

নাজিম ভুঁইয়া, সৌদিঅারব প্রতিনিধি :
বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব থেকে। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ২০ লাখেরও বেশি, এদের মধ্যে প্রায় ৫০ হাজার পরিবারসহ সেখানে থাকে। শুধু জেদ্দাতেই বসবাস করেন প্রায় ১০ হাজার পরিবার। আর এসব বাংলাদেশি পরিবারের সন্তানদের শিক্ষার জন্য সৌদিতে রয়েছে মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে জেদ্দায় ২টি, রিয়াদে ২টি, দাম্মামে ১টি, মক্কায় ১টি ও মদিনায় ১টিসহ অন্য শহরে বাকিগুলো অবস্থিত।
সম্প্রতি সৌদি সরকারের শিক্ষামন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনায়, সে দেশের স্কুল পরিচালনার জন্য অনুমতি পেতে নিজস্ব ভবন থাকার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের দাবির প্রেক্ষিতে, বর্তমান সরকার প্রবাসী সন্তানদের শিক্ষা অব্যাহত রাখতে প্রায় ৬শ’ কোটি টাকা বরাদ্দের অনুমতি দিয়েছে। যা প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার করেছে। কিন্তু সম্প্রতি সৌদি সরকারের নেয়া কিছু আইন প্রবাসী পরিবারদের ওপর বাড়তি খরচের বোঝা চাপিয়ে দিয়েছে। আগে সৌদিতে জনপ্রতি একবছরের রিএন্ট্রি ভিসা ফি ছিলো ২শ’ রিয়েল। আর এখন ২শ’ রিয়েলে মেলে মাত্র দুই মাসের রিঅ্যান্ট্রি ভিসা। এর বেশি সময়ের জন্য রিঅ্যান্ট্রি ভিসা পেতে প্রতিমাসে বাড়তি ১০০ রিয়েল করে দিতে হচ্ছে। তাও সেটা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। এছাড়া, আগে সৌদি আরবে ভিজিট ভিসার জন্য কোনো ফি দিতে হতনা। এখন ভিসিট ভিসার ফি নির্ধfরণ করা হয়েছে প্রতিজনে ২ হাজার রিয়েল । এসব নতুন নিয়ম আর অতিরিক্ত ফি’ দেশটিতে বাস করা পরিবারদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করেছে। ফলে পরিবার নিয়ে সৌদিতে অবস্থান করা দায় হয়ে পড়েছে।
এই ভিজিট ভিসা ফি’ এবং অতিরিক্ত রিঅ্যান্ট্রি ফি পুনর্বিবেচনা করতে অবিলম্বে সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন সৌদিঅারবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০