শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

আকাশবার্তা ডেস্ক : 


জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বুধবার (০৩ অক্টোবর) বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। মঙ্গলবার (০২অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে সোমবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এরপর গণভবনে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ প্রদান করেন এবং জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন।

সাধারণ অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী নেদারলান্ডের রানী ম্যাক্সিমা, এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কলজুলেইদ এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে, ট্রাম্প আয়োজিত স্বাগত সংবর্ধনায় অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা, নারীর ক্ষমতায়ন, কন্যাশিশু শিক্ষা এবং বৈশ্বিক মাদক সমস্যা সংক্রান্ত বেশকিছু উচ্চ পর্যায়ের অনুষ্ঠানেও যোগদান করেন। তিনি যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স আয়োজিত গোল টেবিল মধ্যাহ্ন ভোজ আলোচনাতেও যোগ দেন।

সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী প্রায় ১০ লক্ষাধিক মিয়ানমারের রোহিঙ্গাদেরকে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় প্রদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারপ্রেস সার্ভিসেস নিউজ এজেন্সি কতৃর্ক প্রদত্ত ‘ইন্টারন্যাশনাল এচিভমেন্ট এওয়ার্ড’ গ্রহণ করেন।

গ্লোবাল হোপ কোয়ালিশনের বোর্ড অব ডিরেক্টরস তাঁকে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালের ‘আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ এওয়ার্ড ও প্রদান করে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সংবর্ধনাতেও যোগ দেন প্রধানমমন্ত্রী।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০