সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মাসব্যাপি কর্মসূচি পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মাসব্যাপি কর্মসূচি পালনের লক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, শাখার আহ্বায়ক মো. আলী হোসেন।

সদস্য সচিব বাবুল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্য সদস্যরা তাদের প্রস্তাব তুলে ধরেন। এতে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস’ যথাযথভাবে পালনের উদ্যোগ, ১৩ অক্টোবর হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া চন্দ্রগঞ্জ থানা এলাকার হাইওয়ে সড়কে দুর্ঘটনার কারণ অনুসন্ধান বিষয়ক ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এতে রাকিব হোসেন আপ্রকে আহ্বায়ক এবং সামছুল আলম বিত্ত ও ইমরান হোসেনকে সদস্য করা হয়েছে। উক্ত কমিটি চন্দ্রগঞ্জ থানা এলাকার ১৫ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার স্থান চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা ঘটলে ওইস্থানে ঘটনার কারণ উদঘাটন করে রিপোর্ট পেশ করবে। এতদসংক্রান্ত বিষয়ে দ্রুত কাজ শুরু করার জন্য সভায় নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ মিলন, সিনিয়র সদস্য সামছুল আলম বিত্ত, ইব্রাহীম খলিল মনজুসহ অন্যান্যরা।

আলোচনা শেষে আহ্বায়ক মো. আলী হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930