সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা সম্রাট মানিকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৃথক অভিযানে দুর্ধর্ষ ইয়াবা সম্রাট আব্দুল মালেক প্রকাশ মানিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনব্যাপি পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মানিক (৩৮) চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের কবির হোসেনের পুত্র। এছাড়া গ্রেপ্তারকৃত মো. রুবেল (২৫) বড়বল্লভপুর গ্রামের আবুল কালাম চৌকিদারের পুত্র এবং খোরশেদ আলম (৪২) দত্তপাড়া এলাকার জয়নাল আবেদীনের পুত্র।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থানার এসআই মো. সোহেল মিয়া, এসআই মো. মজিবুর রহমান তপাদার, এএসআই আমির হোসেন, এএসআই আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আব্দুল মালেক প্রকাশ মানিককে দেওপাড়া গ্রামের মোল্লা বাড়ির পাশে থেকে ৫৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

মানিকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা, লক্ষ্মীপুর সদর থানা এবং চন্দ্রগঞ্জ থানায় বিস্ফোরক এবং মাদকসহ আরো ৫টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।

অপরদিকে এসআই মো. সোহেল মিয়া ও এএসআই মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে হাজিরপাড়া টু বসুরহাট রোডে পাকা রাস্তার উপর থেকে ১৫ পিস ইয়াবাসহ মো. রুবেলকে গ্রেপ্তার করেন এবং দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মজিবুর রহমান, এএসআই আব্দুল লতিফসহ সঙ্গীয় ফোর্স দত্তপাড়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930