সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা’

আকাশবার্তা ডেস্ক :


স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেছেন, ১৬ কোটি মানুষের বাংলাদেশে বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে ৪০-৬০ লাখ মানুষ মাদকাসক্ত। এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি একটি ভয়াবহ দিক। তাই মাদকের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করছেন। তিনি বলেন, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।

সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে উল্লেখ করেছেন, আগামীতে ক্ষমতায় আসলে জঙ্গিবাদের মতো একই কায়দায় মাদককেও নির্মূল করা হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন কঠোর ও শাস্তিমূলক করতে সরকার সচেষ্ট রয়েছে। মাদক ব্যবসায়ের জন্য অর্থলগ্নকারী, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং মাদকসেবনকারী প্রমাণিত ব্যক্তিকে সরকারি চাকরিতে নেয়া হবে না। মন্ত্রিপরিষদের আগামী সভায় মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনকে আরো কঠোর করে পাশ করা হবে।

‘উন্নয়নের পূর্বশর্ত দেশ হতে হবে মাদকমুক্ত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার ফেনীতে পিটিআই মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত সচিব এহসান এলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মো. মনিরুজ্জামান ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর। জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ফেনীর পিটিআই মাঠে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সারাদেশের সাথে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বেলুন ও পতাকা উড়িয়ে ফেনীতে উন্নয়ন মেলা উদ্বোধন করেন। শেষে গত ১০ বছরে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন তুলে ধরে মেলায় বসা ৮২টি স্টল ঘুরে দেখেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930