সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ঢাকায় ১৫০ তলা টাওয়ার হচ্ছে

আকাশবার্তা ডেস্ক : 


বিশ্ব সভায় রাজধানী ঢাকার ইতিবাচক পরিচয় তুলে ধরতে ১৫০ তলা বিশিষ্ট টাওয়ার করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ টাওয়ারের বহুমুখী ব্যবহারের সুযোগ থাকবে। শিশু-কিশোর, যুবক, বয়স্ক সব শ্রেণী পেশার মানুষের প্রয়োজনীতা পূরণ করতে ওই টাওয়ার। বিশ্ব সভায় ঢাকার নেতিবাচক দুর্নাম ঘোচাতে এমন চিন্তা-ভাবনা করছেন ডিএনসিসির প্যানেল মেয়র মোঃ জামাল মোস্তফা।

শনিবার (০৬অক্টোবর) রাজধানীর মধুবাগ মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান খান কমপ্লেক্স শহরের খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করণ কর্মসূচীতে অংশ নিয়ে ঢাকা টাওয়ার করার ঘোষণা দেন ডিএনসিসি’র প্যানেল মেয়র।

তিনি বলেন, এ টাওয়ার কততলা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে ১৫০ তলা বা তার চেয়ে সুউচ্চ করার চিন্তা-ভাবনা রয়েছে। তবে এ বিষয়টি চূড়ান্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন ডিএনসিসি’র প্যানেল মেয়র। এছাড়া দুটো ঢাকা গেট করার পরিকল্পনায় কাজ করার কথাও জানান রাজধানীর একাংশের এই নগরপিতা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান বলেন, আমরা নির্বাচনী এলাকায় এ সরকারের সময়ে চমৎকার একটি আয়োজন হাতিরঝিল। এ প্রকল্প বাস্তবায়নের কারণে আমরা এলাকার জনগণসহ রাজধানীবাসী অনেক সুবিধা পাচ্ছেন। কিন্তু, হাতিরঝিলের পানির দুর্গন্ধের কারণে ঘুরতে আসা মানুষ বা নিয়মিত চলাচলকারী এবং আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে। আমি সংশ্লিষ্টদের কাছে হাতিরঝিলের পানি দুর্গন্ধমুক্ত করার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, মধুবাগ এলাকায় খেলার মাঠ, পার্ক বা উন্মুক্ত স্থানের উন্নয়ন নিয়ে ডিএনসিসি যেসব উদ্যোগ গ্রহণ করেছে, সেগুলো খুবই ইতিবাচক। আজকে আমি বেশি খুশি হয়েছি এজন্য যে, এলাকাবাসীর মতামত গ্রহণ করে এলাকার উন্নয়ন পরিকল্পনা করবে ডিএনসিসি। এ ধারা অব্যাহত রেখে ওই এলাকার সড়ক, জলাবদ্ধতা সমস্যা সমাধান এবং টেকসই ও পরিবেশ বান্ধব আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানান ডিএনসিসির কাছে।

ডিএনসিসি এলাকার পার্ক ও খেলার মাঠের উন্নয়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ভিত্তি-ভিপিএম-জেভি। এ প্রতিষ্ঠানের উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে একটি টেকনিক্যাল সেশনেরও আয়োজন করা হয়। এ সেশনে অংশ নেয়, ৬০ উর্ধ্ব বষস্ক ব্যক্তি, ১২-১৯ বছর বয়সের কিশোর-কিশোরী, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক সংগঠন, শারীরিক প্রতিবন্ধী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। এসময় তারা ডিএনসিসির সহযোগী প্রতিষ্ঠান ভিত্তি-ভিপিএম-জেভি’র টেকনিক্যাল ডিজাইন বুঝে নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৈমুর রেজা খোকন, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ কুদরত উল্লাহ, স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং খেলার মাঠ ও পার্ক উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. তারিক বিন ইউসুফ, ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের টিম লেডার, ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোঃ ইশতিয়াক জহির প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930