বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিষ প্রয়োগে প্রাণী হত্যা করলে কারাদণ্ড

আকাশবার্তা ডেস্ক :

বিষ প্রয়োগে কোনো প্রাণীকে হত্যা বা বিকলাঙ্গ করলে দুই বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে প্রাণী কল্যাণ আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে বলা হয়েছে, আইনানুগ কর্তৃত্ব বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি বিষাক্ত বা অনিষ্টকর ওষুধ বা খাদ্য কোনো গৃহপালিত, পোষা বা আবদ্ধ প্রাণীকে খাওয়ান বা প্রয়োগ করেন এবং এ কারণে প্রাণীটির মৃত্যু হয়, বিকলাঙ্গ বা কর্মক্ষমতা নষ্ট হয়, তাহলে তিনি অপরাধী হবেন।

এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দুই বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কোনো প্রাণীর প্রতি অকারণে নিষ্ঠুর ও নির্দয় আচরণ করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া নতুন আইনে বাণিজ্যিক উদ্দেশ্যে পোষাপ্রাণী লালন-পালণ করা যাবে।

তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের ছাড়পত্র লাগবে। তিনি আরো জানান, প্রাণী কল্যাণ আইন লঙ্ঘনের দায়ে যে কারো বিরুদ্ধে পুলিশের এসআইর নিচে নন এবং প্রাণী সম্পদ অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলা করতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০