শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ফের সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক : 


আগামী ১২ অক্টোবর ‘লাইফ টাইম অ্যাচিভম্যান্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত হতে যাচ্ছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী রুনা লায়লা। ইংরেজি দৈনিক ডেইলিস্টার ও স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক আয়োজিত অনুষ্ঠানের ১১তম আসরে শিল্পীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। এটি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের সমন্বয়কারী রাফি হোসেন। এ দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য আয়োজনে রুনা লায়লাকে এই সম্মাননা দেওয়া হবে। তিনি বলেন, ‘নিঃসন্দেহে এই অ্যাওয়ার্ড আমার জন্য অনেক আনন্দের ও অনুপ্রেরণার।

এ ধরনের অ্যাওয়ার্ড একজন শিল্পীর জন্য অনেক সম্মানের। যারা এমন একটি অ্যাওয়ার্ডের আয়োজন করছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান হবে।’ এতে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের গজল স¤্রাজ্ঞী মিতালী মুখার্জি। এদিকে আগামী ৮ নভেম্বর চট্টগ্রামের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানালেন রুনা লায়লা। তিনি সর্বশেষ দৈনিক আমাদের সময় কৃর্তক ‘লাইফ টাইম অ্যাচিভম্যান্ট’ অ্যাওয়ার্ডে ভূষিত হন। গেলো আগস্ট মাসে রুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’ লাভ করেন।

এর বাইরে গত ৫ অক্টোবর রাত আটটায় রাজধানীর ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাবিদের মহোৎসবে সঙ্গীত পরিবেশন করেন রুনা লায়লা।মহোৎসব শুরুর কিছুক্ষণ পর দেশের গান নিয়ে মঞ্চে উঠেন তিনি। শিল্পী পরিবেশন করেন ‘প্রতিদিন তোমায় দেখি সূর্য’র আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ’। যতোক্ষণ রুনা লায়লা সঙ্গীত পরিবেশন করেন, পুরো হলজুড়ে ছিলো পিনপতন নীরবতা। কারণ রুনা লায়লার গাওয়া শেষেই বাংলাবিদে অংশগ্রহণকারীদের এই গান থেকেই প্রশ্ন করা হয়।

রুনা লায়লা বলেন, ‘আমি নির্দিষ্ট সময়েই অনুষ্ঠানস্থলে পৌঁছাই। সেখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে দেখে মুগ্ধ হয়েছি। ছোট ছোট বাচ্চারা কতো কিছু সম্পর্কে অবগত, কতো কিছুই তাদেরকে জানতে হয়, মনে রাখতে হয়। খুব কঠিন বিষয়। পুরো অনুষ্ঠানের আয়োজন বেশ ভালো লেগেছে।’

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮