মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হিন্দু যুবককে ভালোবেসে পালিয়ে যাওয়ায়…

আকাশবার্তা ডেস্ক :


ভালোবাসার অপরাধে অপরাধী সে। একজন হিন্দু যুবককে ভালোবেসে পালিয়ে গিয়েছিলেন এই তরুণী। আর এই কারণেই এই মুসলিম তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। তার পরিবার ও এলাকাবাসী তাকে ওই পাশবিক শাস্তি দিয়েছে। ভারতের বিহার রাজ্যের নাওয়াদায় এই অমানবিক ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

জানা গেছে, পরিবারের মতের অবাধ্য হয়ে অন্য ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক গড়ার অপরাধে ১৮ বছর বয়সী ওই তরুণীক পাঁচ ঘণ্টা ধরে গাছের সঙ্গে বেঁধে রেখে পেটানো হয়। পরিবারের অভিযোগ, সে অন্য ধর্মের ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে পরিবার এবং সমাজের জন্য অসম্মান বয়ে এনেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, একই গ্রামের রুপেস কুমারের সঙ্গে ওই তরুণী পালিয়ে যায়। কিন্তু তার পরিবার এটা মেনে নিতে পারেনি। ফলে পরিবার তাদের খুঁজে নিয়ে এসে বিচারের সম্মুখীন করে। মুসলিম সমাজের বদনাম হওয়ায় তাকে ওই শাস্তি দেয়া হয়।

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, তরুণীটি মাটিতে লুটিয়ে পড়লে আবার তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়; তার চারপাশে মানুষ ভিড় করে দাঁড়িয়ে বিষয়টি দেখছে। আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, ওই তরুণীকে এমনভাবে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে যাতে সে নড়াচড়া করতে না পারে।

সূত্র : ডেইলি মেইল

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০