আকাশবার্তা ডেস্ক :
‘নারীর চোখে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে মেয়েরা স্কুটারে করে ভ্রমন করছে সারাদেশ। তারই অংশ হিসেবে আজ ৬ষ্ঠ ধাপে ৩০তম জেলা লক্ষ্মীপুর সফরে এসে পৌছেছে ভ্রমণ কন্যারা। বুধবার সকালে তারা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনায় মিলিত হয়। এ সময় নারীর ক্ষমতায়ন, খাদ্য-পুষ্টি, আত্মরক্ষা, নিরাপদ ভ্রমণ, স্বাস্থ্য সচেতনতা ও বাল্য নিয়ে কথা বলেন তারা।
বাংলাদেশের নারীদের ভ্রমণে উৎসাহিত করে তোলার জন্য অনলাইন ভিত্তিক গ্রুপ ট্রাভেলেটস অব বাংলাদেশ এর আয়োজন করেন। স্কুটারে ভ্রমণে অংশ গ্রহণকারীরা হলেন, ঢাকা মেডিকেল কলেজের ডা. সাকিয়া হক, ডা. মানসী সাহা তুলি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুন্তাহা রুম্মান অর্থী ও নুসরাত জাহান রিজভী। পরে তারা লক্ষ্মীপুরের দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন শেষে চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়।