বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

মানুষকে বাঁচানোর জন্য এ আন্দোলন : ইলিয়াস কাঞ্চন

আকাশবার্তা ডেস্ক : 


স্ত্রীকে বাঁচাতে পারিনি, কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্য আমার এ আন্দোলন। মোবাইল ফোনে কথা বলতে বলতে চালকরা যেমন গাড়ি চালাবেন না তেমনি কথা বলতে বলতে আমাদেরও রাস্তা পার হওয়া যাবে না। হেডফোন কানে লাগিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।

জীবন অত্যন্ত মূল্যবান, কাজেই জীবনকে বাঁচিয়ে রাখতে আমাদের এগুলো করতে হবে। মোটরসাইকেলে দুজনের বেশি উঠবেন না এবং দুজনই হেলমেট ব্যবহার করবেন।

বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়া উপজেলা চত্বরে ‘নিরাপদ সড়ক চাই’ সচেনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি, হেলমেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন-নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, নিরাপদ সড়কচাইয়ের সিংড়া উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আকতার হোসেন অপূর্ব, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। এ সময় ৫০০ মোটরসাইকেল চালককে হেলমেড উপহার দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১