সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে পুলিশের ধাওয়ায় যুবদলের বিক্ষোভ পন্ড

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে পুলিশের ধাওয়ায় পন্ড হয়ে গেছে যুবদলের বিক্ষোভ মিছিল। রোববার (১৪ অক্টোবর) সকালে জেলা শহরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে যুবদলের কয়েকজন নেতাকর্মী পুলিশের লাঠিচার্জের শিকার হন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে জেলা যুবদল বিক্ষোভ মিছিলটি বের করে।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের নেতৃত্বে এ মিছিলে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সদর (পশ্চিম) যুবদলের সভাপতি মিলন মাহমুদ, সাবেক ছাত্রনেতা শামছুল আহসান মামুন, জুয়েল প্রমুখ।

একই সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃতে জেলা শহরের দক্ষিণ স্টেশনে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল হয় বলে জানা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০