শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

শহীদ মিনারে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক : 


বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়েছে। আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তার ভক্ত, অনুরাগীসহ সর্বস্তরের মানুষ।

শুক্রবার (১৯অক্টোবর) সকালে এই শিল্পীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে; শ্রদ্ধা জানানোর পর জুমার নামাজ শেষে জাতীয় ঈদগাহে হবে জানাজা। পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। এ শিল্পীর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে।

দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ফের হাসপাতালের হিমঘরে রাখা হবে। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ও ছেলে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এলে শনিবার বাদ জোহর চট্টগ্রাম মহানগরের মাদারবাড়ী জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে সমাহিত করা হবে।

বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান আইয়ুব বাচ্চু। তার বয়স হয়েছিল ৫৬ বছর। ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। চার দশক বাংলাদেশের তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রেখেছিলেন তিনি। গিটার বাদনে তার খ্যাতি ছিল পুরো ভারতীয় উপমহাদেশেই।

আঙুল দিয়ে গিটারের তার স্পর্শ করলেই যেন সুরের ইন্দ্রজাল ছড়িয়ে পড়তো চারপাশে। গলা ছেড়ে তিনি গাইতেন ‘হাসতে দেখো গাইতে দেখো, কিংবা আরও বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে, সত্যিই তো এখন আকাশে চলে গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। গানে গানে তো তিনি আকাশের তারা গোনার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তার প্রিয় সেই রূপালি গিটার ঠিকই আছে। শুধু নেই বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম নক্ষত্র আইয়ুব বাচ্চু।

শিল্পীর পারিবারিক একটি সূত্র জানায়, অনেকদিন ধরেই আইয়ুব বাচ্চু হৃদরোগে ভুগছিলেন। কিন্তু সেটা তিনি মিডিয়াকে জানাতে চাননি। এ প্রসঙ্গে ডা. নাজিম বলেন, তার হার্টের কার্যক্ষমতা ছিলো ৩০ শতাংশ। সর্বশেষ তিনি গত সপ্তাহে স্কয়ার হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। এর আগে ২০০৯ সালে তিনি হার্টে রিং পরিয়েছিলেন। আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর শোনার পরপরই শিল্পীর দীর্ঘদিনের সহকর্মী ও সহশিল্পীরা স্কয়ার হাসপাতালে ছুটে যান। অনেকেরই চোখ তখন ছলছল করছিল। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, ১৯৫৮ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন আইয়ুব বাচ্চু। শৈশব থেকেই তিনি প্রচুর গান শুনতেন। একসময় নিজেও গাইতে শুরু করেন। গান গাওয়ার বাইরে গিটার চর্চাও করতেন তিনি। কলেজে পড়ার সময় বন্ধুদের নিয়ে ‘গোল্ডেন বয়েজ’ নামে একটা ব্যান্ডদল গড়ে তোলেন, পরে অবশ্য এর নাম পাল্টে রাখা হয় ‘আগলি বয়েজ’।

বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাট নানা অনুষ্ঠানে তাদের এই ব্যান্ডদল গান করতো। একসময় বন্ধুরা যে যার মতো একেক দিকে ছড়িয়ে পড়লে আইয়ুব বাচ্চু ব্যান্ডদল ‘ফিলিংস’র সঙ্গে যুক্ত হন। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এই ব্যান্ডের লিডগিটার বাজানোর দায়িত্বে ছিলেন টানা ১০ বছর। ১৯৯১ সালের ৫ এপ্রিল গড়ে তোলেন নতুন ব্যান্ড ‘এলআরবি’।

আইয়ুব বাচ্চু মঞ্চ পারফরম্যান্সে ছিলেন অনন্য। শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামে পরিচিত এই গুণীশিল্পীর ডাকনাম রবিন। আইয়ুব বাচ্চুর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’, ‘তারা ভরা রাতে’, ‘এক আকাশের তারা তুই একা গুনিসনি’, ‘এখন অনেক রাত’, ‘উড়াল দেবো আকাশে’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো, ‘এই রূপালি গিটার ফেলে একদিন…’।

শিল্পীর প্রকাশিত একক অ্যালবামের মধ্যে রয়েছে রক্তগোলাপ (১৯৮৬), ময়না (১৯৮৮), কষ্ট (১৯৯৫), একা (১৯৯৯), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) ইত্যাদি। এলআরবি ব্যান্ডের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হলো জীবনের গল্প (২০১৫) ও ফেরারী মন (১৯৯৬)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮