সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্যানারে এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’ এবং ‘নিরাপদ সড়ক চাই’ জেলা শাখার উদ্যোগে জেলা শহরে এবং চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে মান্দারী বাজারে একই সময় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও লিপলেট বিতরণ করা হয়।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, জেলা বিআরটিএ কর্মকর্তা আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান খান, নিরাপদ সড়ক চাই’ জেলা সভাপতি কার্তিক রঞ্জন সেনগুপ্ত, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক সাংবাদিক মো. আলী হোসেন ও সদস্য সচিব বাবুল হোসেন, মান্দারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930