সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

বিশেষ প্রতিনিধি :


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান করছেন মাইজদী শহরে। প্রতিবছর পরীক্ষার আগে নোয়াখালী এসে থাকার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তায় পড়তে হতো। কিন্তু এবারে চিত্র ভিন্ন। আগামী ৩দিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের থাকা খাওয়ার সু-ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিহাব উদ্দিন শাহীন ও পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলসহ প্রশাসনের কর্মকর্তারা। এর জন্য অভিভাবকদের কোন টাকা খরচ করতে হবেনা।

২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই পরীক্ষা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে চলবে এই ভর্তি পরীক্ষা। এবারের পরীক্ষায় ৩০টি বিষয়ে ১৩২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭০ হাজার ২৯৮ জন পরীক্ষার্থী।

প্রতিবছর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে নোয়াখালীর বিভিন্নস্থানে খোলা আকাশের নীচে অবস্থান নিতে হতো। এবার পরীক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থাসহ রাস্তার মোড়ে মোড়ে খোলা হয়েছে তথ্য কেন্দ্র। রাত্রিযাপনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেশ কিছু সরকারি-বেসরকারি স্থাপনা, মসজিদ, হল-অডিটোরিয়াম। ছেলে-মেয়েদের থাকার জন্যে নেওয়া হয়েছে আলাদা নিরাপদ ব্যবস্থা। এতে শিক্ষার্থীরা স্থানীয় জনপ্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেছেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিহাব উদ্দিন শাহীন বলেন, এবার থেকে প্রতিবছর নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আগে এমন সু-ব্যবস্থা অব্যাহত থাকবে। কারণ, শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যত। তাদের জন্য কিছু করতে পারাই আমাদের স্বার্থকতা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930