সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘রায় প্রত্যাখান, মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ’

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এ রায় ফরমায়েশি রায়। এ রায়ে খালেদা জিয়া ন্যায়বিচার পাননি। সরকার যেভাবে চেয়েছে, রায় সেভাবে হয়েছে। আমরা এ রায় প্রত্যাখান করছি।’

রায়ের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (৩০অক্টোবর) সারাদেশে জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।

তিনি বলেন, ‘গোটা দেশে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনীতিকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। সেজন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। একদলীয় শাসন ব্যবস্থা তারা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে এদেশের মানুষ তা কখনোই মেনে নেয়নি, এবারও মেনে নেবে না’।

বিএনপি মহাসচিব বলেন, ‘একদিকে ‘তথাকথিত’ প্রধানমন্ত্রী যিনি জনগণের মাধ্যমে নির্বাচিত হননি তিনি হেলিকপ্টারের করে জনসভা করে বেড়াচ্ছেন, নৌকার জন্য ভোট চাইছেন; অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, তাকে সাজা দেওয়া হচ্ছে। হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে। এ অবস্থায় কখনোই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতে পারে না’।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে বন্দি থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাজা হয়েছে মামলার অপর তিন আসামিরও। সোমবার (২৯অক্টোবর) দুপুরে পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত–৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31