শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গোপনে বিয়ে করায় চিত্রনায়িকা পপি গ্রেপ্তার!

বিনোদন ডেস্ক :


‘গোপনে বিয়ে করায় পরিবারের করা মামলায় গ্রেপ্তার হলেন চিত্রনায়িকা পপি…’ এমন ক্যাপশন দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন পরিচালক অনন্য মামুন। সত্যিই কী পুলিশের হাতে গ্রেপ্তার পপি?

এ বিষয়ে পপি বলেন, ‘আরে এমন কিছুই নয়। এটি তো ওয়েব সিরিজের একটা কাজ। সিরিজটির নাম ইন্দুবালা। অনন্য মামুন নির্মাণ করছেন। এরই একটি দৃশ্যে গোপন বিয়ের কারণে গ্রেপ্তার করে পুলিশ। সেই সিক্যুন্সের ছবিই পরিচালক পোস্ট করেছেন।’

ইদানিং ওয়েব সিরিজে কাজ করছেন বাংলাদেশের বেশ ক’জন নায়িকা। তাদের একজন পপি। হঠাৎ করে ওয়েব সিরিজ করছেন, কারণ কী? জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘অনলাইন দুনিয়ায় সবাই এখন ওয়েব সিরিজি দেখছে। জনপ্রিয় শিল্পীরাও এতে কাজ করছেন। এই সিরিজটির বাজেট বেশ ভালো। সুতরাং পরিকল্পনা করে গুছিয়ে কাজ করা যাবে। এ কারণেই কাজ করছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

‘ইন্দুবালা’য় দেখা যাবে, সমাজ জঞ্জালে ভরা সমাজ। চারদিকে শুধু অন্যায়, দুর্নীতি। এই অনাচার থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে ইন্দুবালা এগিয়ে আসেন। তিনি প্রতিবাদী একজন নারী।কিন্তু হিংসা কিংবা সহিংসতা দিয়ে নয়, ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতে সে দৃঢ়প্রতিজ্ঞ। তিনিই পপি।

ইনোভেট সলিউশন লিমিটেড প্রযোজিত ‘ইন্দুবালা’য় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, এ বি এম সুমন, শহীদুজ্জামান সেলিম, আঁচল প্রমুখ। আগামী ১৫ নভেম্বর থেকে এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০