সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি অবহিত করে তফসিলের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠক শেষ হয়। একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এ আনুষ্ঠানিকতা শেষ করছে সাংবিধানিক সংস্থাটি।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে ৬ সদস্যের ইসির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছান। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধি দলে ছিলেন- চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি. জে. (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী এবং ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমদ।

ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা ধরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা হয় ইসি সচিবালয়। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শনিবার বসবে কমিশন সভা। ওই সভায় তফসিল চূড়ান্ত করা হবে। পরে তা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা করবেন সিইসি নূরুল হুদা। তবে সবকিছু নির্ভর করছে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ওপর।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930