সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সংলাপে সন্তুষ্ট, নির্বাচনে যাব : বি. চৌধুরী

আকাশবার্তা ডেস্ক :


আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিকল্পধারা বাংলাদেশ নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্টের মধ্যকার সংলাপ শেষ হয়েছে। নির্বাচন সামনে রেখে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিন ঘণ্টা সংলাপ শেষে যুক্তফ্রন্টের নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সব কথা বলতে পেরে তারা ‘খুশি’।সংলাপ খুব ভালো হয়েছে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব।”

শুক্রবার (০২নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা খুশি হয়েছি এই জন্য যে আমাদের কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছি। সেই ভিত্তিতে কয়েকটা কথায় মতৈক্য হয়েছে।”

সংলাপ ফলপ্রসূ হয়েছে কিনা জানতে চাইলে বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, “আমাদের কথাগুলো তারা গ্রহণ করেছে বলে আমাদের প্রতিয়মান হয়েছে।” “সংলাপ খুব ভালো হয়েছে। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব।”

বি. চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের সব দাবিই যৌক্তিক। এবং আপনাদের উপস্থাপনও সুন্দর। অন্য মন্ত্রীরাও একই কথা বলেছেন।’

তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড, সরকারের ক্ষমতা সীমিত করা, নির্বাচনের সঙ্গে জড়িত সবাই কমিশনের অধীনে কাজ করা প্রভৃতি বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী। তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি প্রধানমন্ত্রী গ্রহণ করেননি বলে জানান বি. চৌধুরী।

বি চৌধুরী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সন্তুষ্ট। আরো আলোচনা হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত। তবে বিষয়টি পরে বিস্তারিত ব্যাখ্যায় বলবো।

এর আগে, জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে শুক্রবার (০২নভেম্বর) সন্ধ্যায় এই সংলাপ শুরু হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে যান বিকল্পধারার প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তাঁর সঙ্গে ছিল ২১ সদস্যের প্রতিনিধিদল। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং নির্বাহী মাজহারুল হক শাহ চৌধুরী।

সংলাপের পর বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমার ধারণা তারা (যুক্তফ্রন্ট) নির্বাচনে অংশগ্রহণ করবে।’ শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে শুরু হওয়া সংলাপের সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই তাঁদের লক্ষ্য। কীভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে, তা–ই এখন মূল বিষয়। গণভবনে আসার জন্য যুক্তফ্রন্টের নেতাদের স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে ৩ ঘণ্টার সংলাপ হয়। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাতটার দিকে সংলাপ শুরু হয়ে তা শেষ হয় রাত সাড়ে ১০টায়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চেয়ে গত ৩০ অক্টোবর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান। পরে ওই দিন শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও দলটির নেতা অসীম কুমার উকিল রাত সাড়ে ১০টায় বি চৌধুরীর বারিধারার বাসভবন গিয়ে শেখ হাসিনার আমন্ত্রণপত্র বি চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

আগামী ৪ নভেম্বর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি (জেপি) ও ৫ নভেম্বর এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) চলমান সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930