বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে উরস মাহফিলে হামলা : পুলিশসহ আহত ২০, আটক ১০

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে উরস মাহফিলে দুর্বৃত্তদের হামলায় ৮ পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, স্থানীয় ইউছুফ হোসেন, জিয়াদ, রুবেলসহ আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক আটকদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শিমুলতলা এলাকার মুন্সি বাড়িতে সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা উরস মাহফিলের আয়োজন করে। শুক্রবার রাত ৯টার দিকে মাহফিল শেষে ভক্তরা বাড়ি ফিরছিলেন। এ সময় ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, উরসের শেষ মুহূর্তে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ থেকে ৯০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০