রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

মোহাম্মদপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২

আকাশবার্তা ডেস্ক : 


ঢাকার মোহাম্মদপুরের আদাবরে স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে নিজেদের পিকআপের নিচে চাপা পড়ে আরিফ এবং সুজন নামে দুইজন নিহত হন। অস্ত্রের আঘাতে রাসেল নামে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

নবোদয় হাউজিং এলাকায় শনিবার (১০নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়ন প্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নানক এবারও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানও মনোনয়ন চাইছেন এবার।

সংঘর্ষের বিষয়ে সাদেক খান বলেন, “যুবলীগের তুহিনের নেতৃত্বে আমার সমর্থকদের উপর হামলা হয়।” আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন সাবেক প্রতিমন্ত্রী নানকের অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগ অস্বীকার করে তুহিন বলেন, “জামায়াত-বিএনপির লোকজন আওয়ামী লীগের লেবাস নিয়ে এই ঘটনা (হামলা) ঘটাতে পারে।

আদাবর থানার ওসি কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা সতর্কভাবে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১