বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মুশফিক-মাহমুদউল্লাহ জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :


প্রথম ঘণ্টায় মুশফিক-মাহমুদউল্লাহর দৃঢ়তা :

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় উইকেট থেকে সহায়তা পেয়েছেন জিম্বাবুয়ের তিন পেসার কাইল জার্ভিস, টেন্ডাই চাটারা ও ডোনাল্ড টিরিপানো। তবে দারুণ সতর্কতায় তাদের সামলেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

প্রচুর বল ছেড়েছেন দুই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিক প্রথম ঘণ্টায় যোগ করেছেন মাত্র চার রান। টেস্ট দলে নিজের জায়গা ধরে রাখার লড়াইয়ে থাকা মাহমুদউল্লাহ ব্যাট করেছেন আস্থার সঙ্গে। দারুণ এক কাভার ড্রাইভে হাঁকিয়েছেন প্রথম ঘণ্টার একমাত্র বাউন্ডারি।

পানি বিরতির সময় ১০৪ ওভারে বাংলাদেশের স্কোর ৩২৫/৫। ১৪ ওভারে স্বাগতিকরা যোগ করেছে ২২ রান। মুশফিক ১১৫ ও মাহমুদউল্লাহ ১৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে গড়েছেন ২৬ রানের জুটি।

উইকেটশূন্য প্রথম ঘণ্টায় বড় একটা ধাক্কা খেয়েছে জিম্বাবুয়ে। ওভার অসমাপ্ত রেখে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন দারুণ বোলিং করা চাটারা।

অন্তত চারশ রান চাই বাংলাদেশের

সবুজ ঘাস আছে দ্বিতীয় টেস্টের উইকেটে। অসমান বাউন্স ব্যাটসম্যানের জীবন করে তুলতে পারে কঠিন। এমন উইকেটে চারশ ছাড়ানো স্কোর দলকে নিয়ে যেতে পারে খুব ভালো অবস্থানে। দ্বিতীয় দিনে সেই রানে নজর বাংলাদেশের।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩০৩ রান। মুশফিকুর রহিম ১১১ ও মাহমুদউল্লাহ শূন্য রানে ব্যাট করছেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

প্রথম দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক জানান, ম্যাচে এখন বাংলাদেশ যে অবস্থায় আছে সেখান থেকে চারশ করতে না পারার কোনো কারণ নাই। প্রথম দিনই উইকেট যেভাবে বোলারদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে তাতে মুমিনুলের বিশ্বাস, ব্যাটিংয়ে নামলে ভুগতে হবে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদেরও।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৩/৫ (লিটন ৯, ইমরুল ০, মুমিনুল ১৬১, মিঠুন ০, মুশফিক ১১১*, তাইজুল ৪, মাহমুদউল্লাহ ০*; জার্ভিস ১৯-৫-৪৮-৩, চাটারা ১৮-১০-২৮-১, টিরিপানো ১৫-৩-৩৩-১, রাজা ১২-১-৬৩-০, উইলিয়ামস ৮-০-৩১-০, মাভুটা ১৬-০-৭৯-০, মাসাকাদজা ২-০-৭-০)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১