সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ভিডিওফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নাশকতার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। নাশকতা করে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। ভিডিওফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াপল্টনে পুলিশ আগ বাড়িয়ে কিছু করেনি। ঘটনার সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশের অবস্থান নমনীয় ছিল। পুলিশ সেখানে মার খেয়েছে, কিন্তু মারমুখো হয়নি।
যানবাহনকে স্বাভাবিকভাবে চলতে দেয়ার চেষ্টা করেছে,পরিকল্পিতভাবে নাশকতা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপির হামলায় ১৩ পুলিশ সদস্য ও ৩ আনসার সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা ২টি পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ নিরব ভূমিকা পালন করেছে, মার খেয়েছে। পুলিশের মারমুখী আচরণ ছিল না। আমরা মনে করি, পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে এবং আহত হয়েছেন।’

প্রসঙ্গত, মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে বুধবার বেলা একটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা পুলিশের টহল গাড়ি ও একটি মাইক্রোবাসে আগুন জ্বালিয়ে দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930