শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

হলফনামায় ভুল তথ্য দিলে ব্যবস্থা : দুদক চেয়ারম্যান

আকাশবার্তা ডেস্ক :


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির সমস্যাটা হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। আপনি যদি ডানে হাত দেন দুর্নীতি, বামে হাত দেন দুর্নীতি। সেজন্যই বলি যে, শুধু আমরা একা হইচই করলে হবে না। এতে আপনাদের লাগবে, সরকার লাগবে, সবাইকে লাগবে। আমরা চাই, একটা সুন্দর দেশ, দুর্নীতিমুক্ত একটি দেশ। আমাদের দেশের ইজ্জত যদি রাখতে চাই, তাহলে একযোগে কাজ করতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলবেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, নির্বাচনের হলফনামায় ভুল তথ্য দিয়ে থাকলে অনুসন্ধান করা হবে। আমি বিশ্বাস করি যে, আমাদের যারা জনপ্রতিনিধি হবেন, তারা তাদের সম্পত্তির হিসাব হলফনামায় সঠিকই দিবেন। যদি কেউ সঠিক না দেয়, তার জন্য কমিশনে ‘ডেফিনেটলি’ ব্যবস্থা থাকবে। এবং আমি মনে করি না, কোনো দুর্নীতিবাজকে আমাদের দেশের মানুষ নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস হয় না। যদি এমন কিছু হয়, তাহলে আমরা আমাদের আইনের আওতায় আনার চেষ্টা করব। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনককারীদের চরিত্র জনসম্মুখে তুলে ধরব বলেও উল্লেখ করেন তিনি।

দুর্নীতিবাজদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দুদকের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো সুপারিশ থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, নো, সুপারিশ আমাদের থাকবে না। কারণ হচ্ছে, যেকোনো নাগরিক নির্বাচন করতে পারে আরপিও অনুসারে, তাতে আমাদের কিছু করার নেই। সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে ইলেকশন কমিশনকে কোনো সুপারিশ করব না। আর সাজাপ্রাপ্তদের বিষয় ইসি সিদ্ধান্ত নিবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে নির্বাচন আছে কি নেই সেটা বিবেচনা না করেই আমরা আমাদের কাজ করি। অবৈধ সম্পদ যাদের আছে, তাদেরকে আমরা ধরব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০