সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি, সময়সূচি প্রকাশ

আকাশবার্তা ডেস্ক : 


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ২০১৯ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার এই সময়সূচি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

এবারের ঘোষিত সূচি অনুযায়ী, ২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিকের তত্ত্বীয় পরীক্ষা হবে। আর ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

গত কয়েক বছর থেকে ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শুক্রবার হওয়ায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
এবারও উত্তরপত্রের এমসিকিউ অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল ও রচনামূলক অংশের পরীক্ষা। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে বিশেষ প্রযুক্তির ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না।

সময়সূচি দেখতে :<

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930