বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পরিবহন ধর্মঘটে পথে পথে নৈরাজ্য! ভোগান্তিতে মানুষ

আকাশবার্তা ডেস্ক :

পূর্বঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে চলা লাগাতার পরিবহন ধর্মঘটের ২য় দিন বুধবার সকাল থেকে লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে শ্রমিকরা। জেলার সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি এবং কমলনগরের বিভিন্নস্থানে সিএনজি, সুজুকি এবং অটোরিকসায় যাতায়াতকারি অনেক যাত্রীকে বাঁধা দেয়া হয়েছে। এ সময় অনেক যাত্রী নাজেহাল হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্মঘটকারিরা এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তাদেরকেও পথে পথে বাঁধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। শ্রমিকদের এ ধরণের আচরণকে নৈরাজ্য বলে মন্তব্য করেছেন কমলনগর উপজেলার একজন স্কুল শিক্ষক।

ভবানীগঞ্জ থেকে চৌমুহনীগামী একযাত্রী অভিযোগ করেন, বটতলীতে তাদেরকে সিএনজি থেকে জোর করে নামিয়ে দিয়েছেন কয়েকজন শ্রমিক।

তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য যাবজ্জীবন দণ্ড পাওয়া বাগেরহাটের বাসচালক জামির হোসেন এবং সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন শ্রমিক ইউনিয়ন। সোমবার গভীর রাতে এ সিদ্ধান্তের পর মঙ্গলবার সকাল থেকে পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিকরা।

এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। ফলে লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, রামগতি উপজেলায় সকল ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে লক্ষ্মীপুর বাসষ্টান্ডসহ সকল উপজেলার সকল ষ্ট্যান্ড থেকে বাস, ট্রাক, চলাচল বন্ধ রয়েছে। তবে সিএনজি এবং লেগুনা চলাচল থাকলেও তাদেরকে পথে পথে বাধা দেওয়া হচ্ছে।

বাস ষ্ট্যান্ডগুলো ঘুরে দেখা যায় শত শত যাত্রী ষ্টেশনগুলোতে অপেক্ষা করেও গাড়ি না পেয়ে রিক্সায়, পায়ে হেঁটে বা বিকল্প পদ্ধতিতে গন্তব্য স্থানে যাত্রা করছে। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে চালকরা। ঢাকা-রায়পুর বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পরিবহন ধর্মঘট চলছে। তবে লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০