সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ইসির ‘রুদ্ধদ্বার’ বৈঠক

আকাশবার্তা ডেস্ক :


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ রুদ্ধদার বৈঠক শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী।

বৈঠকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দিয়েছেন। এ ছাড়া রোববার ও সোমবারও এ সংক্রান্ত বৈঠক রয়েছে।

অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য দেন। এর পরই গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।

সাধারণত এসব বৈঠকে সিইসির বক্তব্য পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সভার ভেতরেই থাকেন। আজও এ দাবি জানালেও তাতে সায় দেয়নি কমিশন। এ সময় নির্বাচন কমিশনারদের একে অন্যের সঙ্গে কানাকানি করে কথা বলতে দেখা যায়। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য করা হয়।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।

সূত্র : পূর্বপশ্চিম বিডি.কম। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930