শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

নোয়াখালীর ৬টি আসনে প্রার্থী ১২ জন, লড়াই হবে ঐক্যফ্রন্ট বনাম মহাজোট

বিশেষ প্রতিনিধি :


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে এবার প্রার্থী হলেন ১২জন। মূল লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন ঐক্যফ্রন্ট বনাম মহাজোট। আওয়ামীলীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের পক্ষ থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আওয়ামীলীগ থেকে এইচ এম ইব্রাহীম, বিএনপি থেকে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আওয়ামীলীগ থেকে আলহাজ্ব মোরশেদ আলম, বিএনপি থেকে জয়নুল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আওয়ামীলীগ থেকে মামুনুর রশিদ কিরন, বিএনপি থেকে বরকত উল্যা বুলু, নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আওয়ামীলীগ থেকে একরামুল করিম চৌধুরী, বিএনপি থেকে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আওয়ামীলীগ থেকে ওবায়দুল কাদের, বিএনপি থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ (হাতিয়া) আওয়ামীলীগ থেকে আয়েশা ফেরদাউস, বিএনপি থেকে ফজলুল আজিম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ১২ জনই দুই জোটের হেভিওয়েট প্রার্থী। তাই এবারের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। আওয়ামীলীগ সমর্থকরা বলছেন, নির্বাচনে এবারো তারা জেলার ৬টি আসনই দখলে রাখতে পারবেন। অপরদিকে বিএনপি সমর্থকরা বলছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন হলে ৬টি আসনই তারা পুনরুদ্ধার করতে সক্ষম হবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১