সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জেলার চন্দ্রগঞ্জের কামারহাটে প্রতিষ্ঠিত মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাকছুদুর রহমান স্বপনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অতিথিকে স্বাগত জানান। শনিবার বিকালে আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। পরে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি কাজম উদ্দিনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোহাম্মদ শাহজাহান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সাবেক চেয়ারম্যান এম ছাবির আহম্মেদ, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, ঢাকাস্থ শ্রমিক ফেডারেশনের নেতা হেদায়েত উল্যাহ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাকছুদুর রহমান স্বপন, ডেল্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আব্দুল্যাহ ফারুক প্রমুখ। সভা পরিচালনা করেন, স্থানীয় ওয়ার্ডের মেম্বার ওবায়দুল হক হিরন।

এ সময় প্রধান অতিথি বিদ্যালয়ের উন্নয়নে প্রতিবছর জেলা পরিষদ থেকে অন্তত একটি বরাদ্দ অনুমোদনসহ যে কোনো কাজে বিদ্যালয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930