আকাশবার্তা ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৬ প্রার্থীর মধ্যে ৩৮ জনের মনোনয়ন বৈধ করা হয়েছে এবং ৬ জনের প্রার্থীতা বাতিল ও ২ জনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এ তালিকা প্রকাশ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এসব তথ্য জানান।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন : থেকে আওয়ামী লীগের প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁন (তরীকত ফেডারেশন), এলডিপি’র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি থেকে হারুনুর রশিদ কমিশনার, স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন তুর্কি (বিএনপি’র বিদ্রোহী), জেএসডির এম এ গোফরান, জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, বিএনএফ’র সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এনএনপি’র মোশারেফ হোসেন, আলমগীর হোসাইন (জাতীয় পার্টির বিদ্রোহী), বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিমের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
একই সাথে ঋণ খেলাপীর কারণে এ আসনের বর্তমান এমপি লায়ন এম আউয়াল (জাকের পার্টি), একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া মো. মাহবুব আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) : আসনে মহাজোটের প্রার্থী মোহাম্মদ নোমান ( জাতীয় পার্টি ), বিএনপি’র জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিকল্প ধারার শাহ আলম বাদল, বাংলাদেশ মুসলিম লীগের শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাহান পাটোয়ারী, জেএসডির এম এ ইউছুফ, স্বতন্ত্র প্রার্থী মো. শহীদ ইসলাম পাপুলের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
ভোটার তালিকায় স্বাক্ষর মিল না থাকায় এ আসনে জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র) ও জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়।
লক্ষ্মীপুর-৩ (সদর) : আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার (স্বতন্ত্র), বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, গণফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ, এনডিএম এর মোহাম্মদ উল্যাহ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম, জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া, এনপিপি’র সেলিম মাহমুদের প্রার্থীতা বৈধ ঘোষণা্ করা হয়েছে।
হলফনামা অনুযায়ী সম্পূর্ণ তথ্য দিতে না পারায় লক্ষ্মীপুর-৩ সদর আসনে বাংলাদেশ জাতীয় পার্টির নুর মোহাম্মদ, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসন থেকে জেএসডির সৈয়দ বেলায়ত হোসেন বেলালের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রেখে তথ্য খতিয়ে দেখছেন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) : আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল্লাহ, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক চৌধুরী, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম, স্বতন্ত্র মাহমুদা বেগমের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এ আসনের খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন) ও আব্দুল মতিনের (স্বতন্ত্র) মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।