শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চিনতে পারছেন এই অভিনেতাকে?

বিনোদন প্রতিবেদক :

ছবি দেখে চিনতে প্রথমে একটু কষ্ট হতে পারে। একটু ধীর স্থিরভাবে নজর দিলে ঠিকেই চিনতে পারবেন আপনার প্রিয় এই অভিনেতাকে। বলছি জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগর সম্পর্কে। ‘মিসড কল’ নামের একটি ছবিটি তৃতীয় লিঙ্গের মানুষের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দীন সাফি। ছবিটিতে অভিনয়ের জন্য ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখেও ম্যাচিং করা নেইল পলিশ, নাখে নথ পরতে হয়ে মিশাকে। জানিয়েছেন, প্রতিদিনই শুটিংয়ের আগে নাকি দুই ঘণ্টা সময় লাগত মেকআপ করতে।

গত বছরের মার্চে ছবিটির একটি গানের দৃশ্যে নাচের সময় হঠাৎ তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এজন্য বেশ কয়েকদিন তাকে বিশ্রামেও থাকতে হয়েছিল।

ছবিটিতে নিজের চরিত্র সম্পর্কে মিশা সওদাগর বলেন, ছবিতে আমার চরিত্রটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি। চরিত্রটির মাধ্যমে আমি এই সম্প্রদায়ের মানুষকে সম্মান জানাতে চেয়েছি। তাদের দাবি ও সংগ্রামগুলো মেনে নিয়ে তাদের স্বীকৃতি দেয়া উচিত। আমরা সবাই মানুষ, এটাই বড় কথা।

‘মিসড কল’ ছবিতে আরও অভিনয় করেছেন বাপ্পি, নবাগত মুগ্ধ এবং বাপ্পারাজ। আগামীকাল শুক্রবার সারাদেশে ছবিটি মুক্তি পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮