শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

টেকনোক্র্যাট ৪ মন্ত্রীকে অব্যাহতির প্রজ্ঞাপন শিগগিরই

আকাশবার্তা ডেস্ক :

টেকনোক্র্যাট চার মন্ত্রীকে অব্যাহতি দিয়ে রোববার (৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলানিউজকে বলেন, কিছু আনুষ্ঠানিতা বাকি রয়েছে। আজ রাতে বা কাল সকালেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
 
গত ৩ ডিসেম্বর বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৬ নভেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন চার মন্ত্রী।
 
ওইদিন প্রধানমন্ত্রীর কাছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবেই ‍নূরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত এই চার মন্ত্রীকে অব্যাহতি দিচ্ছেন শেখ হাসিনা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

সরকার গঠনের সময় ১২ জানুয়ারি অধ্যক্ষ মতিউর রহমান, ২০১৫ সালের ১৪ জুলাই নূরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং মোস্তাফা জব্বার চলতি বছরের ৩ জানুয়ারি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর দায়িত্ব পান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভায় ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং এব্ং দুই জন উপ-মন্ত্রী আছেন। এদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় চারজন মন্ত্রী রয়েছেন।

মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়াও মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১