সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নির্বাচনী প্রচারণায় টুঙ্গিপাড়ার পথে শেখ হাসিনা

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পথে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে তার গাড়িবহর গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হয়েছে।  

দুপুর ১২টা নাগাদ আওয়ামী লীগ সভাপতির গাড়িবহর টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

দুপুর আড়াইটায় শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন। 

রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরের দিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। 

ফেরার পথে বেশ কয়েকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। এ আসন থেকে তিনি ৬ বার সংসদ সদস্য হয়েছেন।   

এছাড়াও তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) থেকে মনোনয়নপত্র নিয়ে জমা দিয়েছিলেন। পরে রংপুরের আসনটি তিনি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930