সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

উপকূল রক্ষায় নৌকায় ভোট দিন : মেজর (অবঃ) মান্নান

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, উপকূল রক্ষায় নৌকায় ভোট দিন। গত ৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের উপকূলীয় অঞ্চল সমূহে অভূতপূর্ব উন্নয়ন করেছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে নির্বাচনী গণসংযোগে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

মান্নান আরো বলেন, বিগত সেশনে রামগতি ও কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে আওয়ামী লীগ সরকার। অথচ এর আগে বিএনপির এমপিরা বাঁধ নির্মাণের নামে জনগণের টাকা লুটপাট করেছে। যার ফলে লক্ষ্মীপুরের এ দুটি উপজেলা এখনো পিছিয়ে আছে। আগামীতে শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় গেলে রামগতি ও কমলনগরকে মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করা হবে।

গণসংযোগে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০