শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিগ বসে সালমানের সঙ্গে শাহরুখ

বিনোদন ডেস্ক :

শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে কোথাও দেখা গেলে এখনো ‘করণ-অর্জুন’ ছবিটির কথা মনে আসে। এই ছবিটি দিয়েই গোটা উপমহাদেশে পরিচিতি পেয়েছেন দুজন। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় না করলেও দুজনে মিলে নিয়মিতই মঞ্চ মাত করেন। এবার তারা আবারও আসছেন মঞ্চ মাতাতে।

শাহরুখ খানের ‘জিরো’ ছবিটি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। আসছে শুক্রবারে সারা ভারতের কয়েক হাজার পর্দায় একযোগে ছবিটি দেখবেন দর্শকেরা। সিনেমাটির প্রচারে এবার বিগ বস-এ যাচ্ছেন শাহরুখ খান। যেখানে আগে থেকেই উপস্থাপক হিসেবে রয়েছেন সালমান। গেলো শুক্রবারে দুজনকে নিয়ে রিয়েলিটি শো’টির একটি বিশেষ পর্বের দৃশ্যধারণ করা হয়েছে।

‘জিরো’ ছবিতে শাহরুখ ছাড়াও আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। বিগ বসেও কিং খানের সঙ্গে সঙ্গে দেখা যাবে এই দুই নায়িকাকে। এমনকি বিগ বসে এসে প্রতিযোগিদের সঙ্গে চুটিয়ে মজাও করতে দেখা যাবে তাদের। এ নিয়ে শাহরুখ একটি টুইটও করেছেন।

জিরো ছবিতে একজন বামন মানুষের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। তবে সালমান, কারিশমা কাপুর, আলিয়া ভাট ও মাধুরী দীক্ষিত রয়েছেন অতিথি চরিত্রে। প্রয়াত, শ্রীদেবীকেও একটি ছোট্ট চরিত্রে দেখানো হয়েছে জিরোয়। ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০